শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

হাতীবান্ধায় আসামি ছিনিয়ে নেয়ার সময় দুই পুলিশ আহত


প্রকাশ : (৪৯ মিনিট আগে)
হাতীবান্ধায় আসামি ছিনিয়ে নেয়ার সময় দুই পুলিশ আহত

লালমনিরহাটের হাতীবান্ধায় চুরি মামলার আসামি ফিরোজকে গ্রেপ্তার করতে গিয়ে আসামিপক্ষের লোকজনের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট) উপজেলার নওদাবাস ইউনিয়নের পূর্ব নওদাবাস এলাকায় এ ঘটনা ঘটে। আহত এসআই আলন চন্দ্র বর্মন ও সুজন চন্দ্র হাতীবান্ধা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।
অভিযোগ সুত্রে ও মামলার বাদি জাকিরুল জানান গত (সেপ্টেম্বর)দুটি ছাগল চুরি যায়।পরে সিসিটিভির ফুটেজে আসামি ফিরোজকে ছাগল দুটি নিয়ে যেতে দেখে। পরে থানায় অভিযোগ করলে পুলিশ তাদের গ্রেফতার করতে গেলে আসামি পক্ষের লোকজন মটরসাইকেলসহ তাদের পুকুরে ফেলে দেন।এতে দুই এসআই আলন চন্দ্র বর্মন ও সুজন চন্দ্র আহত হন।

হাতীবান্ধা থানার ওসি আশরাফুজ্জামান সরকার জানান, ধস্তাধস্তির সময় দুই পুলিশ সদস্য পড়ে গিয়ে আহত হন। পরে আসামি ফিরোজকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।

এলবি/ আরআই

বিজ্ঞাপন