শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

‘আর ২০ সেকেন্ড থাকলে আমিও মরে যেতাম’


প্রকাশ : (১ ঘন্টা আগে)
‘আর ২০ সেকেন্ড থাকলে আমিও মরে যেতাম’

অন্যান্য দিনের মতো আজ শুক্রবার সকালে সীতাকুণ্ড শিপইয়ার্ডে জাহাজ ভাঙার কাজে যান মোহাম্মদ সেলিম। তার আগেই কয়েকজন সহকর্মী প্রথমে জাহাজের ভেতরে ঢোকেন।

বাইরে থেকে ভেতরে যাওয়ার সময় হঠাৎগ্যাস! গ্যাস!’ চিৎকার কান্নাকাটি শুনতে পান সেলিম। 'তাদের উদ্ধার করতে আমরা দ্রুত ভেতরে দৌড়ে যাই। কিন্তু ভেতরে ঢোকার পর বিষাক্ত গ্যাসের তীব্রতায় বেরিয়ে আসতে বাধ্য হই। মুখে মাস্ক থাকলেও ওই গ্যাস এত বিষাক্ত ছিল যে, মনে হয় আর ২০ সেকেন্ড ভেতরে থাকলে আমিও মারা যেতাম,' গণমাধ্যমকে বলেন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন সেলিম এভাবেই সীতাকুণ্ডের ভাটিয়ারীর ফেরদৌস শিপইয়ার্ডের আজ সকালের ঘটনার বর্ণনা দিচ্ছিলেন।

তিনি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসাধীন। ফেরদৌস স্টিল রিমেল্টিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত শ্রমিক মারা গেছেন। আর অল্পের জন্য বেঁচে যান সেলিম।

তিনি বলেন, 'যে জাহাজে দুর্ঘটনা ঘটেছে, সেটির চারপাশ গত কয়েক মাস ধরে কাটা হচ্ছিল। জাহাজটিতে আগে এলএনজি পরিবহন করা হতো। কারণে ভেতরে প্রচুর গ্যাস জমে ছিল। আজ প্রথমে কয়েকজন যখন জাহাজ কাটার জন্য ভেতরে ঢুকল, তখন পানির সংস্পর্শে গ্যাস চারিদিকে ছড়িয়ে পড়ে। যারা তাদের উদ্ধার করতে ভেতরে ঢুকেছিল, তারাও গ্যাসে অসুস্থ হয়ে পড়ে।'

গত মাসেই নিরাপত্তা ত্রুটির অভিযোগে মামলা হয়েছিল ফেরদৌস স্টিলের বিরুদ্ধে'অনেকের মুখেই মাস্ক ছিল। কেউ কেউ কাপড় দিয়ে মুখ ঢেকে রেখেছিলেন। কিন্তু গ্যাসের তীব্রতা ছিল ভয়াবহ। ঢোকার পর দ্রুত বাইরে আসার পর আমি জ্ঞান হারাই। যারা ভেতরে উদ্ধার করতে গিয়েছিল তাদের বেশিরভাগই বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়ে,' সেলিম বলেন।

গত ১৮ বছর ধরে এই জাহাজ কাটার পেশায় রয়েছেন সেলিম। 'কিন্তু এমন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি আগে হইনি,' বলেন তিনি।

ঘটনায় এখন পর্যন্ত জন মারা গেছেন। তাদের মধ্যে জনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ।

বিজ্ঞাপন