বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

লালমনিরহাটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে জামিন না পেয়ে কারাগারে মেহরুন নাহার মেরী


প্রকাশ : (৬ ঘন্টা আগে)
লালমনিরহাটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে জামিন না পেয়ে কারাগারে মেহরুন নাহার মেরী

লালমনিরহাটে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী ও জেলা পরিষদের সাবেক সদস্য মেহরুন নাহার মেরী জামিন না পেয়ে কারাগারে গেছেন।

বুধবার (৫ আগস্ট) লালমনিরহাট সদর থানা পুলিশ তাকে আদালতে হাজির করলে তার পক্ষে আইনজীবী অ্যাডভোকেট শামীম আলম ডালু জামিন আবেদন করেন। শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারিক ম্যাজিস্ট্রেট আলাউদ্দীন আলী জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে লালমনিরহাট সদর উপজেলার নিজ বাসা থেকে মেহরুন নাহার মেরীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা (নং-০৫/২৬) দায়ের করা হয়েছে। মামলায় তাকে এজাহারভুক্ত প্রধান আসামি করা হয়েছে। এছাড়া আরও ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, বুধবার তাকে আদালতে সোপর্দ করা হলে জামিন আবেদন নাকচ করে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা বা জেলা পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। একইভাবে অভিযোগের বিষয়ে মেহরুন নাহার মেরী বা তার পরিবারের কোনো বক্তব্যও পাওয়া যায়নি।

বিজ্ঞাপন