বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

রাজারহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 


প্রকাশ : (৭ ঘন্টা আগে)
রাজারহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

কুড়িগ্রামের রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে(৫ আগস্ট)বুধবার জুলাই যোদ্ধা শহীদ রাজিব উল করিম সরকার রাব্বির কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজারহাট উপজেলা প্রশাসন রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের জয়কুমর গ্রামে অবস্থিত শহীদের সমাধিতে শ্রদ্ধা জানানো হয়েছে।

শ্রদ্ধা নিবেদন, দোয়া ও শহীদের পরিবারে সমবেদনা জ্ঞাপনকালে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম, রাজারহাট থানা অফিসার ইনচার্জ(ওসি) মামুনুর রশিদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.রহমত আলী, মৎস্য কর্মকর্তা এমদাদুল হক,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনিছুর রহমান লিটন, প্রেসক্লাব রাজারহাট’র সাধারন সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল পাটোয়ারীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

IMG-20260805-WA0006.jpg

পরে বিকেলে ৩৬ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে  গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজারহাট উপজেলায় একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কফিল উদ্দিন, সেক্রেটারি আহাম্মদ আলী,জাতীয় নাগরিক পার্টির উপজেলা আহ্বায়ক জমায়েত হোসেন,সদস্য সচিব সাজ্জাদুল ইসলামসহ ১১দলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন