বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

লালমনিরহাটে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই অভ্যুত্থান দিবস’ পালিত


প্রকাশ : (১৬ ঘন্টা আগে)
লালমনিরহাটে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই অভ্যুত্থান দিবস’ পালিত

লালমনিরহাটে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘জুলাই অভ্যুত্থান দিবস’ পালন করা হচ্ছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’-এ পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচির সূচনা করা হয়।

এ সময় জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক, সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাসেল মিয়া ছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্য এবং জুলাই আন্দোলনের যোদ্ধারা উপস্থিত ছিলেন।

বর্তমানে জেলা পরিষদ মিলনায়তনে জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং দিবসটির তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে।

বিজ্ঞাপন