মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

রংপুরে মানবতাবিরোধী মামলার সাক্ষীকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি


প্রকাশ : (৮ ঘন্টা আগে)
রংপুরে মানবতাবিরোধী মামলার সাক্ষীকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি

মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারাধীন সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে দায়ের করা মামলার অন্যতম সাক্ষী ও ওয়ারেন্ট অফিসার কে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি দিয়েছে।রংপুর নগরীর হাজিরহাটে সাক্ষীর বাড়িতে কাফনের কাপড় ও চিঠি পাঠিয়ে হুমকি দেওয়ার অভিযোগে নিরাপত্তা চেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী ইমরুল কায়েস মামুন ।
সোমবার (৩ আগস্ট) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) সনাতন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন। সাক্ষীর নাম ইমরুল কায়েস মামুন। তিনি মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারাধীন সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে দায়ের করা মামলার অন্যতম সাক্ষী ও ওয়ারেন্ট অফিসার।
পুলিশ জানায়, গতকাল রোববার রাত ১০টার দিকে হাজিরহাট এলাকায় ইমরুল কায়েস মামুনের বাড়িতে কাফনের কাপড় পাঠানোর খবর পায় তারা। পরে থানা পুলিশ ও গোয়েন্দা বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কাফনের কাপড় ও চিঠিটি উদ্ধার করে থানায় নিয়ে যান। ঘটনার পর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েস মামুন হাজিরহাট  মেট্রোপলিটন থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এ ঘটনাটিকে শুধু একটি ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ হিসেবে না দেখে সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে অনুসন্ধান করছে পুলিশ। প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলছেন পুলিশের কর্মকর্তারা।
রংপুর মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, কে বা কারা কাফনের কাপড় ও চিঠি পাঠিয়েছে, তা অধিক গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।চিঠির বিষয় বস্তু, কাফনের কাপড় পাঠানোর পদ্ধতি এবং সম্ভাব্য সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন আলামত পরীক্ষা-নিরীক্ষা এবং
প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণের মাধ্যমে ঘটনার রহস্য উদ্বঘাটনের চেষ্টা চালানো হচ্ছে।
 উল্লেখ্য,গুম করে শতাধিক মানুষ খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত।গত বছরের আগস্টের মাঝামাঝি রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন