লালমনিরহাটের হাতীবান্ধা মহিলা কলেজের ম্যানেজিং কমিটি, অত্র কলেজের অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্ত ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুূধবার দুপুরে কলেজ অধ্যক্ষের কক্ষে মঢ়ানেজিং কমিটির সভাপতি মাহফুজা খাতুনের সভাপতিত্বে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে কলেজ অধ্যক্ষ মোতাহার হোসেন বলেন, চাকুরী শেষের দিকে তাই ম্যানেজিং কমিটির অনুমোদন সাপেক্ষে ছুটিতে রয়েছি। বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর বিষয়টি সত্য নয়। অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিনাত ইখতার জাহান বলেন, একটি ফেসবুক আইডি থেকে অত্র কলেজকে নিয়ে যে বিভ্রান্ত ছড়ানো হয়েছে তা কাম্য নয়।
অত্র কলেজটি উপজেলার নারী শিক্ষার উন্নয়নে যে ভূমিকা রাখছে তা পজেটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে তুলে ধরতে সকলের সহযোগিতা কামনা করছি। উক্ত সংবাদ সম্মেলনে ম্যানেজিং কমিটির সদস্য মোবারক হোসেনসহ কলেজের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।