বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

তিস্তা পাড়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন রাজারহাট ইউএনও


প্রকাশ :

কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা পাড়ে বন্যার্ত ও ভাঙন কবলিত একশত ষাটটি পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের খাদ্য সামগ্রীর প্যাকেট সামগ্রী বিতরণ করা হয়েছে। 

বুধবার(১জুলাই)দুপুরে তিস্তা নদীর উত্তর তীরবর্তী রামহরি খিতাবখাঁ সরিষাবাড়ি ও গতিয়াশমে খাবার সামগ্রী বিতরণ করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনীম।

রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম বলেন, আমরা রামহরি ও খিতাবখাঁ এলাকায় তিস্তা নদীর অরক্ষিত অংশে প্রটেকশনের জন্য পাউবোর নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি। তিনি আশ্বাস দিয়েছেন, জনগুরুত্বপূর্ণ এলাকা বিবেচনা করে ভাঙন কবলিত এলাকায় দ্রুত কাজ সম্প্রসারণ করা হবে।পরিদর্শন ও

খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রহমত আলী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম লাভলু,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম ব্যাপারী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনিছুর রহমান লিটন, প্রেসক্লাব রাজারহাট’র সভাপতি আ. কুদ্দুস ও সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত,বিদ্যানন্দ ইউপি চেয়ারম্যান তাইজুল ইসলাম,ইউপি সদস্য আ.বাতেন প্রমূখ।