মৎস্য সংরক্ষণ আইনে রাজারহাট মৎস্য কার্যালয়ের উদ্যোগে তিরিশটি অবৈধ চায়না দুয়ারি জাল ও দশটি কারেন্ট জাল উদ্ধার করে ধ্বংস করা হয়েছে।
রাজারহাট উপজেলায় মৎস্য কার্যালয়ের উদ্যোগে ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় বুধবার দিনভর উপজেলার চাকিরপশার বিলের বোতলার পাড় এলাকায় অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করেন রাজারহাট উপজেলা মৎস্য কর্মকর্তা মো: এমদাদুল হক।উপজেলা মৎস্য কার্যালয় জানায়,জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।