নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটি (এনডিডি) শিশু ও ব্যক্তিদের পিতা-মাতা, অভিভাবক ও কেয়ারগিভারদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে লালমনিরহাটের কালীগঞ্জে Activities of Daily Living (ADL) বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ জুন) আয়োজিত এ কর্মশালায় ৩০ জন পিতা-মাতা, অভিভাবক ও কেয়ারগিভার অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী রাজিব মো. নাসের।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন সরকারি করিম উদ্দিন পাবলিক কলেজের মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক ও বিভাগীয় প্রধান কাওসার আজাহান। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্রের ফিজিওথেরাপি কনসালট্যান্ট ফারহানা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্রের সহকারী পরিচালক মো. সামিউল মসনবী।
কর্মশালায় এনডিডি শিশু ও ব্যক্তিদের দৈনন্দিন জীবনযাপনের প্রয়োজনীয় দক্ষতা (এডিএল) বিকাশ, স্বনির্ভরতা বৃদ্ধি এবং পরিচর্যার আধুনিক কৌশল নিয়ে আলোচনা ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ অভিভাবক ও কেয়ারগিভারদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি এনডিডি শিশু ও ব্যক্তিদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।