লালমনিরহাটে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষের উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, সার ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে|
আজ বুধবার (১ জুলাই) সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক এম. কে. এম. মমিনুল হক|
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মননিতা দাস, সদর উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল আমিন সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা|
এ কর্মসূচির আওতায় ৬০ জন কৃষকের প্রত্যেককে পাঁচটি করে মোট ৩০০টি লেবুর চারা এবং ৩০ কেজি করে গোবর সার বিতরণ করা হয়|