বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুর র‌্যাবের অভিযানে সাড়ে তিন কোটি টাকার কষ্টি পাথরের বিষ্ণুমুর্তি উদ্ধার


প্রকাশ :

রংপুর র‌্যাবের অভিযানে প্রায় সাড়ে তিন কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের বিষ্ণুমুর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব। এরা হলো, ঠাকুরগাঁও হরিপুর উপজেলার কিসমত ভৈষা গ্রামের হাসান আহাম্মদ (২৬) ও নন্দগাঁও এলাকার নাজমুল (৬৪)। সোমবার বিকেল সাড়ে ৪টায় কিসমত ভৈষা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার (৩০) জুন দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

তিনি জানান, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ভৈষা গ্রামে হাসান আহাম্মদের বসতবাড়ির গোয়ালঘর থেকে ১১৫ কেজি ওজনের বিষ্ণুমুর্তিটি উদ্ধার করা হয়। মুর্তিটি ওজনে প্রায় ১১৫ কেজি। এর মাথার অংশের দৈর্ঘ্য ৩২ ইঞ্চি ও প্রস্থ ২২ ইঞ্চি এবং নিচের অংশের দৈর্ঘ্য ১৬ ইঞ্চি ও প্রস্থ ২২ ইঞ্চি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা র‌্যাবকে জানিয়েছে, পরস্পর যোগসাজশ করে মূল্যবান কষ্টিপাথরের মূর্তিটি ভারতে দেশে পাচারের পরিকল্পনা করা হচ্ছিলো।

র‌্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে হাসান ও নাজমুলের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলাসহ তাদের হস্তান্তর করা হয়েছে। প্রত্নসম্পদ ও জাতীয় ঐতিহ্য রক্ষায় প্রত্নবস্তু চোরাচালানের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারী ও অভিযান অব্যহত থাকবে।