মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

ব্র্যাকের উদ্যোগে লালমনিরহাটে শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ


প্রকাশ :

লালমনিরহাটে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ জুন) সকালে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির অর্থায়নে এবং ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে চারাগাছ তুলে দেন লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রকিবুল হাসান।

এ সময় লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া সদর উপজেলার ১৯টি ব্র্যাক স্কুলে ৫৬৯টি এবং ৩৯টি মাধ্যমিক বিদ্যালয়ে ৫ হাজার ১০০টি চারাগাছ বিতরণ করা হয়। ফলে সদর উপজেলায় মোট ৫ হাজার ৬৬৯টি চারা বিতরণ করা হয়েছে।

একই কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন ব্র্যাক স্কুল ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সর্বমোট ২৬ হাজার ৫২৭টি চারাগাছ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ব্র্যাকের জেলা সমন্বয়কারী মো. আশরাফুল আলম, ব্র্যাক শিক্ষা কর্মসূচির ম্যানেজার নারায়ণ চন্দ্র রায়, কর্মসূচি সংগঠক মিলন কুমার রায়, লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মকবুল হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।