কুড়িগ্রাম ২ আসন সংসদ সদস্য ডক্টর আতিকুর রহমান মোজাহিদ বলেছেন হাসপাতালে সরকারি এম্বুলেন্স থাকবে,বেসরকারি কিংবা ব্যক্তিমালিকানা এম্বুলেন্স থাকবে না। রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি তিনটি এম্বুলেন্স রয়েছে,রোগীরে সেবায় সরকারি এম্বুলেন্স নিয়োজিত থাকবে।
তিনি আরো বলেন আগামী মাসে উপজেলা স্বাস্থ্য কমিটি গঠন করা হবে। অব্যহৃত দুটি এম্বুলেন্স মেরামত করে উপজেলাবাসীর কাক্সিক্ষত সেবা প্রদানের নির্শে প্রদান করেন তিনি।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত মেডিকেল অফিসার জুনিয়র কনসালটেন্ট ডা: মোছা:উম্মে কুলসুম বিউটি,আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার প্লাবন চন্দ্র রায়,কুড়িগ্রাম জেলা এনসিপি'র সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাবু,রাজারহাট উপজেলা এনসিপি'র আহ্বায়ক জমায়েত হোসেন খোকন চৌধুরী, সদস্য সচিব সাজ্জাদুর ইসলাম সাগরসহ অন্যান্যরা।