লালমনিরহাট বার্তা পত্রিকার সম্পাদক এস. এম. শফিকুল ইসলাম কানু গেরিলা লিডার’৭১-এঁর মা মেহেরুন নেসার ২৬ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে| তিনি ২০০০ সালে ২৬ জুন ইন্তেকাল করেন|
এ উপলক্ষে কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের মালগাড়া গ্রামের নিজ বাড়িতে পবিত্র কোরআন খতম, মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাত এবং মরহুমার কবর জিয়ারত অনুষ্ঠিত হয়|
মরহুমার ¯^ামী অলিউদ্দীন আহমেদ ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক| তিনি ১৯৫৬ সালে গোড়ল ইউনিয়ন পরিষদের প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং লোহাকুচি জুনিয়র হাই স্কুলের প্রতিষ্ঠাতা ছিলেন|
মিলাদ মাহফিলে মরহুমার সন্তান-সন্তানাদি, আত্মীয়¯^জন, মাদ্রাসার হাফেজ, শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম, নাতি-নাতনিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন|