বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

আধুনিক কৃষির বিকাশে লালমনিরহাটে পাওয়ার টিলার বিতরণ


প্রকাশ :

কৃষির আধুনিকায়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে লালমনিরহাটে কৃষকদের মাঝে পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে|

আজ (মঙ্গলবার) সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র‍্যাক এর উদ্যোগে এ পাওয়ার টিলার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়| অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে পাওয়ার টিলারের চাবি তুলে দেন ব্র‍্যাক জেলা সমন্বয়কারী  আশরাফুল আলম|

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্র‍্যাক এর আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক, আঞ্চলিক ব্যবস্থাপক (ইউপিজি) রোকেয়া বেগম, বড়বাড়ি শাখা ব্যবস্থাপক আবু রায়হান, এলাকা ব্যবস্থাপক হাবিবুর রহমান এবং সম্প্রসারণ কর্মকর্তা আরিফুর রহমান|

ব্র‍্যাক সূত্রে জানা গেছে, জেলার পাঁচটি উপজেলায় পাঁচজন কৃষকের মধ্যে একটি করে পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে| প্রতিটি পাওয়ার টিলারের মূল্য প্রায় এক লাখ ৮০ হাজার টাকা| এর মধ্যে ৫০ শতাংশ অর্থ কৃষকরা বহন করেছেন এবং বাকি ৫০ শতাংশ অর্থায়ন করেছে ব্র‍্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি|