“হয় তুমি মাদক ছাড়ো, নইলে তুমি এলাকা ছাড়ো” স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সিংগার ডাবড়ীহাটে মাদকবিরোধী সচেতনতামূলক প্রচার অভিযান, র্যালি, আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম, রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ, কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব-ইন্সপেক্টর জান্নাত আরা, রাজারহাট উপজেলা কমিটির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, রাজারহাট প্রেসক্লাবের সভাপতি সরকার অরুণ যদু, অ্যাডভোকেট রায়হানুল কবির, অবসরপ্রাপ্ত সরকারি অধ্যাপক জহুরুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক মশিউর রহমান, সিংগার ডাবড়ীহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন কমিটির সদস্য সচিব আলতাফ হোসেন এবং আহ্বায়ক প্রভাষক রুম্মান হোসেনসহ অনেকে।
বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।