লালমনিরহাটের কালীগঞ্জে নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটি (এনডিডি) শিশু ও ব্যক্তিদের পিতা-মাতা, অভিভাবক এবং কেয়ার গিভারদের অংশগ্রহণে Activities of Daily Living (ADL) বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন ২০২৬) সকাল থেকে দুপুর পর্যন্ত কালীগঞ্জ অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্রে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জি. আর. সারোয়ার। রিসোর্স পার্সন ও প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. সালেহ উদ্দিন সাবু। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম।
প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্রের কনসালট্যান্ট ফিজিওথেরাপিস্ট ফারহানা। কর্মশালায় সভাপতিত্ব করেন কেন্দ্রটির সহকারী পরিচালক মো. সামিউল মসনবী।
প্রশিক্ষণে এনডিডি শিশু ও ব্যক্তিদের দৈনন্দিন জীবনযাপনের দক্ষতা (ADL) উন্নয়ন, পরিচর্যার সঠিক পদ্ধতি এবং অভিভাবকদের করণীয় বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়। এতে অংশগ্রহণকারীরা তাদের সন্তান ও পরিবারের সদস্যদের আরও কার্যকরভাবে সহায়তা করার বিষয়ে ব্যবহারিক ধারণা লাভ করেন।
কর্মশালা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জি. আর. সারোয়ার কালীগঞ্জ অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন, সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং সেবাদান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।