সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে মাদকবিরোধী অভিযানে ৬ জনের অর্থ ও কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত


প্রকাশ :

রংপুরে মাদকবিরোধী অভিযানে ছয় জনকে তিন মাস করে বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত|দন্ড প্রাপ্তরা হলো, মোঃ মমিনুল ইসলাম (২৪), মোঃ মেহেদী হাসান (২৭), মোঃ আবুল (৪৩), মোঃ সুলতান (৪৮), মোঃ সুরুজ মিয়া (৪২) ও মোঃ শহিদুল ইসলাম (৩০)|ভ্রাম্যমাণ আদালত প্রত্যেক আসামিকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১‘শ টাকা করে অর্থদন্ডের আদেশ প্রদান করেন|

রোববার (২১ জুন) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর ‘ক’ সার্কেল এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়|  রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোঃ শাহানের নেতৃত্বে রংপুর মহানগরের কোতোয়ালি ও পরশুরাম থানার বিভিন্ন এলাকায় অভিযান চালায়|

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে ০.৪ গ্রাম হেরোইন ও ২‘শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়| এ ঘটনায় মোট ছয়টি মোবাইল কোর্ট মামলা দায়ের করা হয় এবং ছয় জনকে আটক করা হয়|

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রংপুরের পরিদর্শক এস এম এলতাস উদ্দিন এবং উপ-পরিদর্শক মোঃ মোসাদ্দেক হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন|মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে|