লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অসহায়, দরিদ্র ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন, নগদ অর্থের চেকএবং শিশুদের জন্য ভালোবাসা কিটস বক্স বিতরণ করা হয়েছে।
শনিবার (২০ জুন) উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা বিতরণ করেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এমপি।
অনুষ্ঠানে উপজেলার ৮২টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৯১ বান্ডিল ঢেউটিন এবং গৃহ নির্মাণ ও মেরামতের জন্য মোট ২ লাখ ৭৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এছাড়া একই সঙ্গে শিশুদের জন্য ভালোবাসা কিটস বক্সও প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন, বর্তমান সরকার জনকল্যাণমুখী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। তিনি বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্রের সভাপতিত্ব এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নুর ইসলাম,প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃমাহামুদুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব উত্তম কুমার নন্দী, হাতীবান্ধা উপজেলা বিএনপি’র আহবায়ক মোশারফ হোসেন,সদস্য সচিব আফজাল হোসেন,সিনিয়র যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম, এম. সাইদুজ্জামান কোয়েল,কৃষকদলের আহবায়ক আমিনুর রহমান, সদস্য সচিব মতিউর রহমান মতি প্রমুখ।