শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে জুলাই হত্যা মামলায় জামিন নিতে গিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান সোহেল রানা কারাগারে


প্রকাশ :

রংপুরে জুলাই হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান সোহেল রানার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত| ২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলন পরবর্তী দায়ের হওয়া হত্যা ও আহতের দুই মামলায় তাকে অভিযুক্ত করাহয়েছে|তিনি রংপুর সদর উপজেলার সদ্যপুস্করনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান|বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট ইন্সপেক্টর আমিনুল ইসলাম|

বুধবার (১৭ জুন)রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত|সাবেক চেয়ারম্যান সোহেল রানা সদ্যপুস্করনী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্বে ছিলেন|

আদালত সূত্রে জানা যায়, রংপুর নগরীর কোতয়ালী থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় বাদী সোহেল রানার এজাহার ভুক্ত ১০২ নম্বর এবং চার্জশিটভুক্ত ৮৭  নম্বর আসামি| এছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আহত শহিদুল ইসলাম সাগরের দায়ের করা মামলায় এজাহারভুক্ত ১১০  নম্বর আসামি|এই দুই মামলায় আত্মসমর্পণের পর সোহেল রানা জামিনের আবেদন করলে শুনানি শেষে জামিন না মঞ্জুর করেন আদালত|তাকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩য় (আমলি কোতোয়ালী) আদালতের বিচারক মোঃ মামুনুর রশিদ ফয়সাল|