কুড়িগ্রাম জেলা রেজিস্ট্রার মো: রুহুল কুদ্দুস বলেছেন, প্রতিটি সাব-রেজিষ্ট্রি কার্যালয় দেশবাসীর বিশ্বাস ও আস্থার জায়গা।সরকারের রাজস্ব আদায়ের অন্যতম উৎস সাব রেজিস্ট্রার কার্যালয়।দুর্নীতি, সিন্ডিকেট এবং অনিয়মের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি। দলিল লিখকদের সাধারন মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করে আরো মানবিক হয়ে দায়িত্ব পালনের আহবান জানান তিনি।
মঙ্গলবার(১৬ জুন)সকাল এগারোটা ঘটিকায় রাজারহাট সাব-রেজিস্ট্রার আয়োজিত কর্মরত দলিল লিখক ও নকলনবিশদের পেশাগত দক্ষতা বৃদ্ধি,শুদ্ধাচার চর্চা, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতকরণ শীর্ষক অভ্যান্তরীন প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন কুড়িগ্রাম জেলা রেজিস্ট্রার মো রুহুল কুদ্দুস।
প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন রাজারহাট সাব রেজিস্ট্রার মো: রাশেদুজ্জামান,অফিস সহকারি নবেন্দু কিশোর নারু, মোহরার জিয়াউর রহমান, মোহরার ফারহানা সুলতানা এবং টিসি মোহরার রওশন আরা বেগম।