বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাটে মানবাধিকার ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত


প্রকাশ :

মানবাধিকার চর্চা, দায়িত্বশীল বাকস্বাধীনতা, ভুল তথ্য ও অপতথ্য মোকাবেলা এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লালমনিরহাটে এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

ওরিয়েন্টেশনে মানবাধিকার চর্চার গুরুত্ব, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুল তথ্য (মিসইনফরমেশন) ও অপতথ্য (ডিসইনফরমেশন) শনাক্তকরণ ও প্রতিরোধের উপায়, দায়িত্বশীল মতপ্রকাশ এবং ব্যক্তিগত ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা বাস্তব অভিজ্ঞতা ও উদাহরণের মাধ্যমে বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভ করেন এবং নিজেদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রজেক্ট ভলান্টিয়ার প্রদীপ চন্দ্র রায়, লালমনিরহাট প্রেস ক্লাবের সদস্য সচিব তৌহিদুল ইসলাম লিটন, অদম্য যুব সংগঠনের সভাপতি শহিদ ইসলাম সুজন, সারপুকুর যুব ফোরাম পাঠাগারের সভাপতি জামাল হোসেন,ঝংকার যুব সাংস্কৃিতক সংগঠেনর সম্পাদক শিব সুন্দর বর্মনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ওরিয়েন্টেশনে ফ্যাসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করেন সৌরভ সাহা ও আদিবা ইয়াসমিন অদিতি। তারা বলেন, বর্তমান ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তথ্যের সত্যতা যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সচেতনতা ও প্রয়োজনীয় দক্ষতা অর্জনের মাধ্যমে ভুল তথ্য ও অপতথ্যের বিস্তার অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।

বক্তারা আরও বলেন, ডিজিটাল নিরাপত্তা কেবল ব্যক্তিগত সুরক্ষার বিষয় নয়; এটি সামাজিক নিরাপত্তার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। তাই নিরাপদ ও দায়িত্বশীলভাবে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের পাশাপাশি তথ্য যাচাই করে শেয়ার করার সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।