লালমনিরহাটের কালীগঞ্জে আলোচিত ডাকাতি মামলার প্রধান আসামি মো. মোমছেদুল খান বুলবুলকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব-১৩| শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশীরাম মনিহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়|
র্যাব-১৩ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভুক্তভোগী রবিউল ইসলাম একজন গরু ব্যবসায়ী| গত ২০ ফেব্রুয়ারি স্থানীয় চাপারহাটে তিনটি গরু বিক্রি করে ৩ লাখ ৪ হাজার টাকা নিয়ে সহযোগী মিষ্টার আলীকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন| পথে অভিযুক্ত বুলবুল ও তার সহযোগীরা মোটরসাইকেলযোগে তাদের পথরোধ করে জোরপূর্বক একটি মুরগির খামারে নিয়ে যায়|
সেখানে দেশীয় অস্ত্র ও পিস্তল প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে গরু বিক্রির নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়| পাশাপাশি নগদ অর্থ ও বিকাশের মাধ্যমে বিভিন্ন মোবাইল ন¤^রে লেনদেন করে সর্বমোট ৮ লাখ ২৪ হাজার ১০৭ টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে| পরে ভুক্তভোগীদের চোখ বেঁধে ও হাত-পা বেঁধে মারধর করে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা|
পরবর্তীতে পরিবারের সদস্যরা রাতভর খোঁজাখুঁজির এক পর্যায়ে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন| এ ঘটনায় গত ৩ এপ্রিল কালীগঞ্জ থানায় পেনাল কোডের ৩৯৫/৩৪ ধারায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়|
র্যাব আরো জানায়, মামলার আসামিদের গ্রেফতারে তারা ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল| এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পলাতক প্রধান আসামি বুলবুলকে গ্রেফতার করা হয়| গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে|