আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে লালমনিরহাটে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে| সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে সিভিল সার্জন ডা. আব্দুল হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ রাশেদুল হক প্রধান| এ সময় পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, পরিবার পরিকল্পনা বিভাগের লালমনিরহাটের উপ-পরিচালক মো. মোজাম্মেল হকসহ অন্যান্য কর্মকর্তারা বক্তব্য রাখেন|
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, লালমনিরহাট জেলায় ১ হাজার ১২৫টি কেন্দ্রের মাধ্যেমে ২ লাখ ১১ হাজার ৮৭৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে| এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২২ হাজার ৮০০ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৮৯ হাজার ৭৯ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে|
এ সময় ¯স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, সেচ্ছাসেবকসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন|