রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাটে যুবলীগের সভাপতিসহ ১৫ নেতাকর্মী কারাগারে


প্রকাশ :

লালমনিরহাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর পুলিশের বিশেষ অভিযানে সদর উপজেলা যুবলীগের সভাপতিসহ ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে| আজ শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়|

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর জেলা শহরে ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়| এ ঘটনার পরপরই পুলিশ জেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে|

অভিযানে লালমনিরহাট সদর উপজেলা যুবলীগের সভাপতি মোতালেব হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়|

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হত্যা, ভাঙচুরসহ বিভিন্ন সহিংস ঘটনার অভিযোগে দায়ের করা একাধিক মামলায় নাম রয়েছে|

লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন সুমা বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়েছে| জন¯^ার্থে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে|