শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটি অনুমোদন, লালমনিরহাটে আনন্দ মিছিল


প্রকাশ :

লালমনিরহাট প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন হওয়ায় লালমনিরহাটে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে| নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে সভাপতি হিসেবে আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন (এমপি) দায়িত্ব পাওয়ায় জেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়|

শুক্রবার সন্ধায় লালমনিরহাট জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ‘হামার বাড়ি’ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়| মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়|

পরে সেখানে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন লালমনিরহাট জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিছ, জেলা যুবদলের সদস্য সচিব মো. হাসান আলীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা|

 এ সময় জেলা, উপজেলা ও পৌর যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী আনন্দ মিছিল ও পথসভায় অংশ নেন|

এছাড়া আনন্দ মিছিল চলাকালে লালমনিরহাটসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আকস্মিক মিছিলের প্রতিবাদে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন|