মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

অকটেন, কেরোসিন ও পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ বাংলাদেশ গণমুক্তি পাটি'র


প্রকাশ :

সোমবার ১ জুন বাংলাদেশ গণমুক্তি পার্টি ( বিজিপি)'র সভাপতি এম এ আলীম সরকার এক বিবৃতিতে বলেন, বাংলাদেশ গণমুক্তি পার্টি গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছে যে সরকার পুনরায় অকটেন, কেরোসিন ও পেট্রোলের দাম প্রতি লিটার ৫ টাকা বৃদ্ধি করেছে| আমরা জ্বালানি তেলের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ জানাচ্ছি| জ্বালানি তেলের দাম বৃদ্ধি শুধু পরিবহন খাতেই প্রভাব ফেলে না, বরং এর সরাসরি প্রভাব পড়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য, কৃষি উৎপাদন, ব্যবসা-বাণিজ্য এবং সাধারণ মানুষের ˆদনন্দিন জীবনে|

এম এ আলীম সরকার আরও বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সাধারণ মানুষ এমনিতেই উচ্চ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপে রয়েছে| এর মধ্যে জ্বালানি তেলের দাম বৃদ্ধি জনগণের দুর্ভোগকে আরও তীব্র করে তুলবে| পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় পণ্য পরিবহনের খরচ বৃদ্ধি পাবে, যার ফলে বাজারে খাদ্যপণ্যসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম আরও বাড়বে|  এই  মূল্য বৃদ্ধির ফলে কৃষক-শ্রমিক ও সাধারণ মানুষের পকেট কাটা যাবে  হাজার হাজার কোটি টাকা| সাধারণ মানুষের জীবনযাত্রা দূর্বিষহ হয়ে পড়বে| সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ, কৃষক, শ্রমিক এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা|

কেরোসিনের মূল্যবৃদ্ধি গ্রামীণ ও নিম্নআয়ের জনগোষ্ঠীর জন্য বিশেষভাবে উদ্বেগজনক| অনেক পরিবার এখনও আলো ও অন্যান্য প্রয়োজনীয় কাজে কেরোসিনের ওপর নির্ভরশীল| ফলে তাদের জীবনযাত্রার ব্যয় আরও বৃদ্ধি পাবে|

আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি সাধারণ জনগণের ও দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতার কথা বিবেচনা করে অকটেন, কেরোসিন ও পেট্রোলের বর্ধিত মূল্য প্রত্যাহার করা হোক| একই সঙ্গে জনগণের কষ্ট লাঘবে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জ্বালানি খাতে ¯^চ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হোক|

সাধারণ জনগণের ন্যায্য ¯^ার্থ রক্ষা এবং তাদের দুর্ভোগ কমানো রাষ্ট্রের অন্যতম দায়িত্ব| তাই কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষের জীবনমানের কথা বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি| (প্রেস বিজ্ঞপ্তি)