লালমনিরহাটের আদিতমারীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে ৪৫তম শাহাদাত বার্ষিকী নানা আয়োজনে উদযাপিত হয়েছে।
শনিবার (৩০ মে) দিবসটি পালন উপলক্ষে আদিতমারী উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন আব্দুর রউফ রুবেল,এমএইচ ইদ্রিস আলী, যুবদলের নেতা আবু বাক্কার, মহিষখোচা ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মিয়া, ভাদাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক ভেন্ডার, সাবেক যুগ্ন আহব্বায়ক মোস্তাফিজার রহমান,বিএনপি নেতা নূরে আলম সিদ্দিকী বাবু প্রামাণিক, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ছালেকুজ্জামান প্রামাণিক, সাবেক সিনিয়র সদস্য সচিব হাবিবুর রহমান হবি প্রমুখ।
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।