গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদ সভা কক্ষে আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) বিধান কান্তি হালদারের সভাপতিত্বে এ কমশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জিআইএস স্পেশালিষ্ট বেটস মোঃ মাহফুজ হোসেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা প্রকৌশলী ফজলুল হক। এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজা বেগম,উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হবি, সাবেক যুগ্ন আহবায়ক নূরে আলম সিদ্দিকী প্রামাণিক বাবু, সাপ্টিবাড়ী ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হাফিজুর রহমান, যুবদল নেতা সাইফুল ইসলাম অপু প্রমুখ।