কুড়িগ্রামের রাজারহাট তিস্তা আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ হারালেন পিতাপুত্র।
শনিবার(৬জুন)সকাল সাড়ে সাত ঘটিকায় রাজারহাট সদর ইউনিয়নের তিস্তা আঞ্চলিক মহাসড়কের আমেরতল নামকস্থানে মাছবাহী পিক-আপের ধাক্কায় ঘটনাস্থলে গুরুতর আহত হয় পিতা ও পুত্র।
স্থানীয়রা আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার প্রেরণ করে। সেখান থেকে একজনকে কুড়িগ্রাম সদর হাসপাতাল ও অপরজনের রংপুর মেডিকেল হাসপাতালে পাঠালে পথিমধ্যে তারা জীবনের শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
জানা গেছে,নিহত পিতাপুত্র লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের জোকমারী গ্রামের বাসিন্দা ছিদ্দিক ও তার ছেলে দুলু মিয়া।