বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে ৭ বছরের শিশু ধর্ষণ চেষ্টায় একজন গ্রেফতার


প্রকাশ :

রংপুর মহানগরের  মাহিগঞ্জ কলাবাড়িতে পাট ক্ষেতে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বদিউজ জামান নামে এক শ্রমিককে গ্রেফতার করেছে  পুলিশ। মঙ্গলবার (২৬ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ। 

সংবাদ সম্মেলনে জানান, সোমবার রাতে নগরীর মাহিগঞ্জের কলাবাড়ি এলাকায় চিপসের প্যাকেট কিনে দিয়ে পাট ক্ষেতে নিয়ে যায় অভিযুক্ত বদিউজ্জামান। পাট ক্ষেতে নিয়ে গিয়ে ওই শিশুর পরনের কাপড় চোপর খুলে ফেলা হয়। পরে ধর্ষণের চেষ্টাকালে লোকজন দেখে পালিয়ে যায়। এমন অভিযোগে মাহিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে ভুক্তভোগি শিশুর অভিভাবক। 

অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেফতারে তৎপর হয়। পুলিশি তৎপরতা দেখে অভিযুক্ত বদিউজ্জামান অন্য এলাকায় পালিয়ে যায়। পরে সারারাত বিভিন্ন এলাকায় ব্যাপক তল্লাসী ও অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়।  অভিযুক্ত বদিউজজামান ঢাকায় থাকে। মাঝে মাঝে রংপুরে আসে। স্থানীয়ভাবে জানা যায়, তার স্বভাব চরিত্র ভালো নয়। লম্পট প্রকৃতির একাধিক বিয়ে করেছেন ।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ জানান, গ্রেফতার বদিউজ্জামানকে বর্তমানে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতের মাধ্যমে যাতে দ্রুত তার বিচার হয়, সে জন্য বিচারকের কাছে পুলিশ রিপোর্ট তুলে ধরবে।