মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাটে যুবদল নেতা রফিকুল ইসলামের উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ উপহার চাল বিতরণ


প্রকাশ :

পবিত্র ঈদুল আজহার আনন্দ সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ছড়িয়ে দিতে লালমনিরহাটে এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা যুবদলের অন্যতম শীর্ষ নেতা রফিকুল ইসলামের পক্ষ থেকে শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) বিকেলে লালমনিরহাট পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের থানাপাড়া এলাকায় সামাজিক দূরত্ব ও শৃঙ্খলা বজায় রেখে এই চাল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাল পেয়ে খেটে খাওয়া ও নিম্নআয়ের মানুষগুলোর মুখে হাসির ঝিলিক দেখা যায়। বর্তমান বাজার পরিস্থিতির ঊর্ধ্বগতির সময়ে ঈদের আগে এমন উপহার পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

চাল বিতরণকালে জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য রফিকুল ইসলাম বলেন, রাজনীতি শুধু পদের জন্য নয়, রাজনীতি হচ্ছে মানুষের সেবা করার জন্য। পবিত্র ঈদুল আজহা ত্যাগের মহিমায় ভাস্বর। এই ঈদের আনন্দ যেন সমাজের কোনো মানুষ থেকে বাদ না পড়ে, সেই ক্ষুদ্র প্রয়াস থেকেই আমার এই উদ্যোগ। আজ পৌর ৮ নম্বর ওয়ার্ডের শতাধিক গরিব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। অতীতেও আমি সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও আমার এই সেবামূলক ও মানবিক কার্যক্রম সাধ্যমতো চলমান থাকবে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তারা যুবদল নেতা রফিকুল ইসলামের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজের অন্য বিত্তবানদেরও এভাবে এগিয়ে আসার আহ্বান জানান।