সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রাজারহাটে তিস্তা নদীর ভাঙন প্রতিরোধ কাজের উদ্বোধন


প্রকাশ :

কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদীর উত্তর তীরে ভাঙন প্রতিরোধ কাজ শুরু হয়েছে।ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়নে জিও ব্যাগ ডাম্পিং শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে তীরবর্তী বসবাসকারী মানুষের হৃদয়ে।

রোববার (২৪ মে)রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের হাসারপাড়ে তিস্তার ভাঙনরোধ কাজের উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ।

উদ্বোধনকালে সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ বলেন, “তিস্তা পাড়ের মানুষের দুর্ভোগ কমাতে সরকার কাজ করে যাচ্ছে।নদী ভাঙন রোধে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা পর্যায়ক্রমে গ্রহণ করা হবে। জিও ব্যাগ স্থাপনের মাধ্যমে ভাঙনের ঝুঁকি অনেকটাই কমে আসবে বলে আশা করছি।”

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান, সহকারি প্রকৌশলী মাইদুল ইসলাম,এনসিপি কুড়িগ্রাম জেলা সদস্য সচিব মাছুম মিয়া,সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাবু,

উপজেলা এনসিপির আহ্বায়ক জমায়েত হোসেন খোকন, সদস্য সচিব সাজ্জাদুর রহমান সাগরসহ অন্যান্যরা।