আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে সীমান্ত এলাকায় কঠোর অবস্থানে রয়েছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। এরই অংশ হিসেবে পৃথক অভিযানে ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ করেছে বিজিবি।
মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে ১৫ বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট ও গোড়কমন্ডল বিওপির আওতাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা করে ৬০ বোতল ইস্কাপ সিরাপের আনুমানিক সিজার মূল্য ২৪ হাজার টাকা।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, ঈদকে কেন্দ্র করে সীমান্ত ব্যবহার করে যাতে কোনো চোরাকারবারী চক্র মাদক ও অবৈধ পণ্য দেশে প্রবেশ করাতে না পারে, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।