মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৫৩ হাজার যানবাহন পারাপার


প্রকাশ :

ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ঘরমুখী মানুষের চাপ বেড়েছে কয়েকগুণ। এর প্রভাব পড়েছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ যমুনা সেতুতেও। গত ২৪ ঘণ্টায় সেতুটি দিয়ে পারাপার করেছে ৫৩ হাজার ২৪৬টি যানবাহন। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ৩ কোটি ৭৭ লাখ ৫৮ হাজার ২০০ টাকা।

মঙ্গলবার (২৬ মে) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত এই বিপুল সংখ্যক যানবাহন সেতু অতিক্রম করেছে। এর মধ্যে টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব প্রান্তের টোল প্লাজা দিয়ে উত্তরবঙ্গের দিকে গেছে ৩২ হাজার ১৮৬টি যানবাহন। এ খাত থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৯৬ লাখ ৩১ হাজার ৪০ টাকা।

অন্যদিকে সিরাজগঞ্জের পশ্চিম প্রান্ত দিয়ে ঢাকার দিকে পারাপার করেছে ২১ হাজার ৬০টি যানবাহন। এ প্রান্তে টোল আদায় হয়েছে ১ কোটি ৮১ লাখ ৪০ হাজার ৭০ টাকা।


সৈয়দ রিয়াজ উদ্দিন আরও জানান, ঈদযাত্রা স্বস্তিদায়ক রাখতে যমুনা সেতুর টোল প্লাজায় মোট ১৮টি বুথ চালু রাখা হয়েছে। এর মধ্যে মোটরসাইকেলের জন্য রাখা হয়েছে ৪টি পৃথক বুথ। পাশাপাশি যানজট নিয়ন্ত্রণ ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।