বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রাজারহাটে ৩৮ কেজি পঁচা মাংস জব্দ, বিক্রেতা পলাতক


প্রকাশ :

কুড়িগ্রামের রাজারহাটে অভিযান চালিয়ে ৩৮ কেজি মহিষের পঁচা মাংস জব্দ করে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার(২১ মে)দুপুরে রাজারহাট উপজেলার সিংগারডাবড়ীহাটে অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মো: সামিউর রহমান।

অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় বিক্রেতা আবুল কালাম, পলাতক আবুল কালাম রাজারহাট সদর ইউনিয়নের দেবীচরণ গ্রামের ছপুর উদ্দিনের পুত্র।

সিংগারডাবড়ীহাটে আসা মাংস ক্রেতারা জানান, দীর্ঘদিন ধরে কসাই ইয়াছিন আলীর সঙ্গে সেডঘরে গরু ও মহিষের মাংস বিক্রি করে আসছে তারা।আমরা নিয়মিত তাদের কাছে গরুর মাংস নিয়ে থাকি, মানুষ এতো জঘন্য কাজ করতে পারে টাকার জন্য।

অভিযানকালে উপস্থিত ছিলেন, উপজেলা ভেটেরিনারি সার্জন রনজিনা মোছা: রনজিনা আক্তার, উপজেলা স্যানিটারি পরিদর্শক মো: আব্দুল লতিফ সিদ্দিকীসহ রাজারহাট থানা পুলিশসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।