লালমনিরহাটে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষে সেমিনার ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সেমিনার ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহ: রাশেদুল হক প্রধান।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জে. আর. সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল মিয়া এবং সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম।
অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। তিন দিনব্যাপী এ ভূমিসেবা মেলায় ১১টি স্টলের মাধ্যমে প্রায় ৩০০ জন সেবাগ্রহীতা ভূমি-সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করেন।