দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশবাসীর প্রতি সমর্থন ও সহযোগিতার আহ্বান জানিয়েছেন দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরী।
এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, গত ৫৫ বছরের নানা ভুল থেকে শিক্ষা নিয়ে আত্মশুদ্ধি ও আত্মসমালোচনার মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। দলমত নির্বিশেষে দেশপ্রেমিক শক্তির জাতীয় ঐক্যের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতির মুক্তির সনদ হিসেবে ঘোষিত ১১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি একটি সামাজিক গণআন্দোলনের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
এতে এস আলম গ্রুপের পাচারকৃত অর্থ উদ্ধারের দাবি, বিভিন্ন ব্যাংকে কর্মরত সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ব্যাংকে জমাকৃত গ্রাহকদের আমানতের অর্থ ফেরতের দাবি জানানো হয়।
এসব দাবিতে আগামী ২৪ মে রবিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত রাজধানীর মতিঝিলের সিটি সেন্টার এলাকা থেকে আয়োজিত “মজলুমের গণমিছিল”-এ অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান সারোয়ার ওয়াদুদ