বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রাজারহাটে ভূমিসেবা মেলায় সর্বোচ্চ করদাতা শামসুদ্দীন মন্ডল


প্রকাশ :

ভূমিসেবা মেলায় রাজারহাট উপজেলার সর্বোচ্চ ভূমি উন্নয়ন করদাতা হিসেবে বিশেষ সম্মাননা পেয়েছেন আবু জাফর মোঃ শামসুদ্দীন মন্ডল

বৃহস্পতিবার(২১ মে)বিকেলে উপজেলা ভূমি অফিসে তিনদিন ব্যাপী ভূমিসেবা মেলার সমাপনী অনুষ্ঠানে সর্বোচ্চ ভূমি উন্নয়ন কর প্রদানকারী ও ভূমি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন রাজারহাট উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মো: সামিউর রহমান

ইউনিয়ন পর্যায়ে সর্বোচ্চ করদাতার সম্মাননা পেয়েছেন,চাকিরপশার ইউনিয়নের সর্বোচ্চ করদাতা আরশেফা হোসেন চৌধুরী,ছিনাই ইউনিয়নের সর্বোচ্চ ভূমি উন্নয়ন করদাতা মোঃ মোখলেছুর রহমান পাটোয়ারী,বিদ্যানন্দ ইউনিয়নের সর্বোচ্চ ভূমি উন্নয়ন করদাতা মোঃ খোরশেদ আলম,ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সর্বোচ্চ ভূমি উন্নয়ন করদাতা মোঃ শফিকুল ইসলাম,রাজারহাট সদর ইউনিয়নের সর্বোচ্চ ভূমি উন্নয়ন করদাতা দীন বন্ধু রায় বনিক,নাজিমখান ইউনিয়নের সর্বোচ্চ ভূমি উন্নয়ন করদাতা মোঃ জামাল উদ্দিন।