সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

বাইগামে কেয়ার গিভার্স কোর্স বিষয়ক মতবিনিময় সভা


প্রকাশ :

আজ ৪ মে প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান ইনস্টিটিউট (বাইগাম) পরিচালিত ইনস্টিটিউট অব জেরিয়াট্রিক মেডিসিন অ্যান্ড টেকনোলজির উদ্যোগে কেয়ারগিভার্স কোর্স বিষয়ক এক সভা নিজস্ব সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল হক। বক্তব্য রাখেন মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ইন্তেজার রহমান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা এস. এম. শফিকুল ইসলাম কানু, ইনস্টিটিউটের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) বাসিদুল হক এবং প্রবীণ হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মাহবুবা আক্তার আরজু।

সভায় কেয়ারগিভার্স কোর্সের গুরুত্ব, প্রয়োজনীয়তা, প্রশিক্ষণ এবং দেশ-বিদেশে চাকরির সুযোগ-সুবিধা বিষয়ে আলোচনা করা হয়। ইনস্টিটিউট অব জেরিয়াট্রিক মেডিসিন অ্যান্ড টেকনোলজিতে কেয়ারগিভার্স কোর্স চালু করা হয়েছে। আগামীকাল উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হবে। এতে নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, হাসপাতালের ডাক্তার, নার্স ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।