সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রাজারহাটে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত


প্রকাশ :

কুড়িগ্রামের রাজারহাটে প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ প্রোগ্রামের আওতায় কৃষক/কৃষাণী অংশগ্রহণে পার্টনার কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী কুড়িগ্রামের উপপরিচালক মো: আব্দুল্লাহ আল মামুন।

সোমবার (৪মে) দুপুরে রাজারহাট অফিসার্সক্লাবে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তানজিলা তাসনিমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মায়দুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পার্টনার প্রোগ্রাম রংপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার অশোক কুমার রায়,কুড়িগ্রাম খামারবাড়ী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মেহেদী হাসান,উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা হৈমন্তী রানী,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.মো: রহমত আলী।কংগ্রেসে আরো বক্তব্য রাখেন প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক প্রহল্লাদ মন্ডল,উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের কৃষক প্রীতম কুমার রায়,ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের মলাতিপাড়া গ্রামের কৃষাণী পুর্ণিমা রানী।

এসময়ে  উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম,চাকিরপশার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম,উমরমজিদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহসানুল কবীর আদিল,পরিসংখ্যান কর্মকর্তা এটিএম রিয়াসাদ,সমাজ সেবা কর্মকর্তা হাবিবুর রহমান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানী,উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক,উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরীফ আহমেদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান।