রংপুরে পীরগাছায় জমিজমার বিরোধের জেরে আহম্মেদ আলী (৭৫)নামে বৃদ্ধকে পিটিয়ে হত্যা মামলায় তিন জন আসামি কে র্যাব-১৩ এর অভিযানে গ্রেফতার হয়েছে|
রংপুর র্যাব-১৩‘র বিপ্লব কুমার গো¯^ামী অতিরিক্ত পুলিশ সুপার ,সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) জানান, বাদীর দায়েরকৃত এজাহার হতে জানা যায় যে বাদী ও আসামিগণ একই গ্রামের বাসিন্দা এবং প্রতিবেশী| দীর্ঘদিন ধরে জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধের জের ধরে ধৃত আসামিদের পরিবার বাদীর পরিবারকে বিভিন্ন সময় ভয়ভীতি ও ক্ষয়ক্ষতি করার সুযোগ খুঁজতে থাকে| এরই জের ধরে ঘটনার দিন ২ ফেব্রুয়ারী২০২৬ বিকাল সাড়ে তিনটায় বাদীর পিতা আহম্মেদ আলী (৭৫) নিজ জমি দেখার জন্য বাড়ী হতে বাহির হলে পূর্ব শক্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে তার জমিতে আসামিরা ও তার সহযোগী আসামিগণ বেআইনিভাবে দলবদ্ধ হয়ে বাঁশের লাঠি, লোহার রড,কাঠের টুকরা, ধারালো ছোরা ইত্যাদি দিয়ে বাদীর পরিবার ও ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে এলোপাতারী ভাবে মারপিট করে ভিকটিমের মাথা ও চোখে সজোরে গুরুতর রক্তাক্ত জখম করে|
আহত বৃদ্ধার ডাক চিৎকারে এলাকার লোকজন এসে বাদীর পরিবারকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রংপুর জেলা পীরগাছা উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন| সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৮ফেব্রুয়ারী রাত ৯.১৮টায় ভিকটিমকে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন|
এ ঘটনায় ১মার্চ ২০২৬ ভিকটিমের ছেলে বাদী হয়ে রংপুর জেলা পীরগাছা থানায় মামলা করেন| গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিএসসি, রংপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ১মে রাত সাড়ে নয়টায় নগরীর কোতয়ালী থানার জনৈক মোঃ এলাহী বকসের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে এজাহারনামীয় আসামি মোঃ ইব্রাহিম খলিল (৪৩) তার স্ত্রী মোছাঃ সুলতানা বেগম (৩৩), কে গ্রেফতার করে| তাদের বাড়ি পীরগাছা থানার রাজবল্লভ গ্রামে|এবং জেলার গংগাচড়া থানাধীন ৫ নং লক্ষীটারী ইউনিয়নের পূর্ব মহিপুর গ্রামে জনৈক মোঃ লাল মিয়া এর বসত বাড়িতে অভিযান চালিয়ে মোঃ মজিবর রহমান কে গ্রেফতার করে|পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে|