শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

প্রধানমন্ত্রীর সিলেট সফর শুরু


প্রকাশ :

একদিনের সফরে শনিবার সকাল ১০টার দিকে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মন্ত্রী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

সফরে তিনি হযরত শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজার জিয়ারত করবেন। পাশাপাশি জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, বাইশা নদী পুনঃখনন উদ্বোধন এবং ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচি চালু করবেন।

এছাড়া বিকালে সিলেট স্টেডিয়ামে ক্রীড়া কর্মসূচির উদ্বোধন ও শিল্পকলা একাডেমিতে জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে। দিনশেষে তিনি ঢাকায় ফিরবেন।