বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

আদিতমারীতে এক মাদক ব্যবসায়ীর ৩ মাসের কারাদণ্ড


প্রকাশ :

লালমনিরহাটের আদিতমারীতে এক মাদক ব্যবসায়ীর ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে আদিতমারী উপজেলা সদরের বসিনটারী এলাকায় মাদকসহ আটক করা হয় আলম বাদশা (৫৩) নামের এক মাদক কারবারিকে।

আটক মাদক কারবারি আলম বাদশা আদিতমারী উপজেলা সদরের বসিনটারী এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে। 

পরে বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিধান কান্তি হালদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন। ওই দিন বিকালে তাকে জেল হাজতে প্রেরণ করছেন থানা পুলিশ। 

আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিধান কান্তি হালদার জানান, ভ্রাম্যমাণ আদালতে মাদক কারবারি দোষ স্বীকার করায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। তিনি আরো জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান অব্যাহত থাকবে।