রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাটে মহান মে দিবস পালিত


প্রকাশ :

“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত—আসবে এবার নব প্রভাত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে জেলা প্রশাসন ও শ্রম কল্যাণ কেন্দ্রের আয়োজনে আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিশন মোড়ে গিয়ে শেষ হয়।

পথসভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রাজীব আহসান, পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল  হক,   সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম এবং শ্রম কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. আফরোজা খাতুন।

বক্তারা শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শ্রম অধিকার বাস্তবায়নে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

র‍্যালিতে লালমনিরহাট জেলার ২৩ টি শ্রম শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ,সরকারি কর্মকর্তাসহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।