রংপুর নগরীতে দুর্বল ড্রেনেজ ব্যবস্থা দুর্বলের কারণে বৃষ্টির পানিতে ডুবলো অন্তত ১০টি সড়ক | এতে দুর্ভোগে পড়েছে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা| শুক্রবার (১ মে) রাত থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত অনবরত বৃষ্টিতে সড়ক গুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে|
নগড় বাসিদের অভিযোগ, সিটি করর্পোরেশন সড়ক নির্মাণ করা হলেও ড্রেনেজ ব্যবস্থা, ড্রেন সংস্কার এবং পরিষ্কার না থাকায় পানি প্রবাহে বাধার কারনে এ অবস্থার সৃষ্টি হয়েছে|
শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, নগরীর বাবুখা, মাস্টারপাড়া, আবহাওয়া অফিস, চারতলা মোড় কলোনি, পার্কের মোড় এলাকার সর্দারপাড়া, লালবাগসহ অন্তত ১০টি এলাকায় সড়কে হাঁটু পানি জমেছে|
এছাড়াও নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি—সবখানেই জমে আছে বৃষ্টি পাতের পানি| এতে ব্যাহত হচ্ছে যান চলাচল, দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা| অনেক এলাকায় পানি ঢুকে পড়েছে দোকানপাটেও,ফলে ক্ষতির মুখে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা|
নগরীর মাস্টারপাড়ার বাসিন্দা সাজ্জাদ হোসেন বলেন, এই পাড়ায় ৪০ বছর ধরে আছি, বৃষ্টির মৌসুম মানেই আমাদের দুর্ভোগ|সিটিকর্পোরেশন প্রতিবছর ড্রেন পরিষ্কারের কথা বলে কিন্তু করা হয় না, দুর্ভোগও কমে না|সড়কের দুই পাশে বাড়ি হচ্ছে, ময়লা-আবর্জনায় ভরে যাচ্ছে| যে পরিমাণ বাড়ি হয়, সেই পরিমাণ ড্রেন নির্মাণ করা হয় না, পরিষ্কারও হয় না|তাহলে পানি যাবে কোথায়| পানি বের হতে না পারায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে|
রংপুর আবহাওয়া অফিসের সহকারী পরিচালক মোস্তাফিজার রহমান জানান, শুক্রবার রাত থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত নগরীতে ৬৮.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে|
রংপুর সিটি করর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন বলেন, সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধান করার চেষ্টা করছি| আমাদের লোকজন মাঠে কাজ করছেন|