রাজারহাট থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও ইস্কাপসহ মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।
শুক্রবার রাত পৌনে এগারো ঘটিকায় রাজারহাট উপজেলার ছিনাই এলাকা থেকে মাদক কারবারি জাহাঙ্গীর আলমকে(৩৬) ৪ বোতল ইস্কাপ ও ৬৫ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলম উপজেলার ছিনাই ইউনিয়নের মহিধর খণ্ডক্ষেত্র গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায় মাদক কারবারি জাহাঙ্গীর আলমকে তল্লাশি চালিয়ে ৪ বোতল এসকাফ (ফেনসিডিল জাতীয় মাদক),৬৫ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ ২১০ টাকা এবং একটি টিভিএস মেট্রো ১০০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো: মামুনুর রশীদ বলেনমাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রস্তুতি চলছে এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।