মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

গণপরিবহনের ভাড়া সমন্বয় ও পুনঃনির্ধারণে তিন দফা দাবীতে রংপুরে স্বারকলিপি প্রদান


প্রকাশ :

গণপরিবহনের ভাড়া সমন্বয় ও পুনঃনির্ধারণে তিন দফা দাবী জানিয়ে জেলা প্রশাসককে স্বারকলিপি দিয়েছে মটর মালিক সমিতি। তিন দফা দাবীর মধ্যে রয়েছে, বর্তমান জ্বালানি  মূল্যের সাথে সংগতি রেখে দ্রুততম সময়ের মধ্যে যৌক্তিক ভাড়া সরকার কর্তৃক নির্ধারণ, সরকার কর্তৃক আগামীতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় রুখতে কঠোর মনিটরিং নিশ্চিত করা, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার কথা বিবেচনা করে এবং পরিবহন খাতের লোকসান এড়াতে একটি ভারসাম্যপূর্ণ ভাড়ার তালিকা প্রণয়ন করা। 

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনকে দাবী সম্বলিত স্বারকলিপি প্রদান করেন, মটর মালিক সমিতির সভাপতি আলী মোঃ শরিফুল আলম হিরু, সাধারণ সম্পাদক ওয়াসিম বারী রাজ, সহ-সভাপতি মোসহারুল আজম চৌধুরী, যুগ্ম সম্পাদক মাহশিদ ফারহান জিহান, কোষাধ্যক্ষ সায়দুর রহমান, সড়ক সম্পাদক মনোয়ারুল ইসলাম মনোয়ারসহ অন্যরা।

এ সময় মটর মালিক সমিতির নেতৃবৃন্দরা বলেন, জ্বালানি  তেলের দাম বৃদ্ধি পাওয়ায় পরিবহন মালিক ও শ্রমিকরা বর্তমানে চরম আর্থিক সংকটের সম্মুখীন হচ্ছেন। পরিবহনের দৈনন্দ্বিন খরচ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার ফলে আগের নির্ধারিত ভাড়ায় যানবাহন পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে। এর ফলে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে প্রায়ই অনাকাঙ্খিত বাকবিতন্ডা ও বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। মটর মালিক সমিতির তিন দফা দাবী বাস্তবায়ন হলে এ সংকট কেটে যাবে।