সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

এসএসসি ও সমমানের পরীক্ষাকেন্দ্রে বিধিনিষেধ-সংক্রান্ত নির্দেশনা জারি


প্রকাশ :

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরের অধীন এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা ২১শে এপ্রিল, ২০২৬ খ্রি. হতে ২০শে মে, ২০২৬ খ্রি. পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে রংপুর মেট্রোপলিটন এলাকার ২৪টি পরীক্ষাকেন্দ্রের ২০০ (দুইশত) গজের মধ্যে সকাল ৯ টা হতে দুপুর ২ টা পর্যন্ত অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে সকল প্রকার জনসমাবেশ, মিছিল-মিটিং ও অবৈধ অনুপ্রবেশ নিষিদ্ধ থাকবে। এসএসসি পরীক্ষা সংশ্লিষ্ট তারিখে সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চলবে। কেউ এই আইন অমান্য করলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 উল্লেখ্য, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের এসএসসি ও সমমানের পরীক্ষা রংপুর জিলা স্কুল, ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, কেরানীরহাট হাই স্কুল অ্যান্ড কলেজ, বুড়িরহাট উচ্চ বিদ্যালয়, বর্ডারগার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, কারমাইকেল কলেজিয়েট উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়, সমাজ কল্যাণ বিদ্যাবিথী উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়, শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়, রংপুর উচ্চ বিদ্যালয়, আর সিসি আই পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, আফান উল্লাহ্ উচ্চ বিদ্যালয়, হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয়, দরদী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, ধাপ সাতগাড়া বায়তুল মোকাররম মডেল কামিল মাদ্রাসা, বড় রংপুর কারামতিয়া কামিল মাদ্রাসা, হারাগাছ ধুমেরপাড় সিনিয়র আলীম মাদ্রাসা, আনন্দলোক বিদ্যাপীঠ ও হাইস্কুল, টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, রংপুর সরকারি টেনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং বড় দরগা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। রংপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।